১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন করলেন এমপি বাদশা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ৯:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন করলেন এমপি বাদশা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ ভবনের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। ভবনটি চার কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এর আগে আদর্শ উচ্চ বিদ্যালয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

এসময় তিনি বলেন, ‘রাজশাহী মহানগরীর ৯৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান নতুন বহুতল ভবন পেয়েছে। শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানকে উ্ন্নয়নের আওতায় এনে শিক্ষার মান আরও স্বচ্ছ এবং বিকশিত করতে আমাদের পরিকল্পনা অব্যাহত আছে। আমি আশা করি- রাজশাহীর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের বাইরে থাকবে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কল্যান চৌধুরী, বোয়ালিয়া থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদ হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুমন রানা, উপ- সহকারী প্রকৌশলী উজ্জল কুমার রায়, উপ- সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুল মান্নান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, অভিভাবক সদস্য মাইনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মামুনুর রশিদ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন