১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে হাটের জায়গা জবরদখল

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ৯:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে হাটের জায়গা জবরদখল
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কাঁমারগা ইউনিয়নের (ইউপি) প্রায় শত বছরের ঐতিহ্যবাহী মাদারীপুর হাটের প্রায় অর্ধকোটি টাকা মুল্যর জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ঘটনাটি উপজেলা প্রশাসনসহ ভূমি কমিশনারকে অবহিত করা হলেও এখানো জায়গা অবৈধ দখল মুক্ত হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মাড়িয়া-জমসেদপুর গ্রামের মৃত রজনী কান্ত’র পুত্র রমনী কান্ত ও রতন কান্ত এসব জায়গা জবরদখল করেছে। স্থানীয়রা জায়গা উদ্ধার এবং রমনী ও রতনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।

এবিষয়ে জানতে চাইলে রমনী কান্ত ও রতন কান্ত বলেন, জবরদখল নয়, তারা জায়গার বৈধ মালিক এবং আদালতের ডিগ্রী নিয়ে তাদের জায়গা তারা দখল করেছেন। এবিষয়ে কাঁমারগা ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তার বলেন, তাদের দেয়া বেড়া তুলে নিতে বলা হয়েছে।এব্যাপারে মাদারিপুর কেজি স্কুলের প্রধান শিক্ষক মহাসিন আলী বলেন, প্রায ১০০ বছর পর জনস্বার্থে ব্যবহৃত হাটের জায়গা দখল দুঃখজনক। তিনি বলেন, তাদের দেয়া বেড়ার কারণে স্কুলের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন