১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় হেরোইনসহ একজন মাদক গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় হেরোইনসহ একজন মাদক গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই ব্যবসায়ীর নাম জুয়েল রানা (২৫)। জুয়েল রানা দূর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক রোববার সন্ধ্যায় তাহেরপুর ফোরস্টার ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাতেই বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় জুয়েল রানার দেহ তল্লাসী করে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সোমবার মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন