১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মারধরের তিনজন আহত

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মারধরের তিনজন আহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মারধরের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এসময় ভুক্তভোগির একটি মাইক্রোবাসের ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার সকালে মতিহারের ললিতাহার এলাকায় এই হামলার ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরের উত্তর নওদাপাড়া এলাকার মো. মসলেম উদ্দিনের ছেলে সম্রাট আলী (২৯), নওদাপাড়ার হানিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩০) ও বড় বোনগ্রাম এলাকার মুক্তার আলী (৩৫)।

এর মধ্যে মুক্তার বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ভুক্তভোগিরা জানান। এনিয়ে আজ বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করেছেন- ভুক্তভোগি খায়রুল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান- এই জমির মালিক মেসার্স টাইল ফ্যাশানের স্বত্বাধিকারী (আমি) খায়রুল হোসেন। পবা থানা, হাল চন্দ্রিমা, মৌজা ললিতাহারে জমি রয়েছে। আরএস দাম নম্বর ১৯৯-১১৩, আরএস দাগ নম্বর ১০৬২-১০৬৩ ও জমির পরিমান .১৬৫০.০৩০০। মোট .১৯৫০। আজ (সোমবার) সকালে এই জমিতে শ্রমিকরা সিমানা প্রচীর তৈরির কাজ করছে, সেই কাজ দেখতে যায় আমি (খায়রুল হোসেন)।

এসময় শ্রী বিধান চন্দ্র সরকার, ইয়াসিন আলীর লোকজন আমাদের উপরে হামলা চালায়। এতে তিনজন আহত হন। এসময় আমার একটি মাইক্রোবাসে ভাংচুর চালানো হয়। জমির মালিক খায়রুল হোসেন জানান, শ্রী বিধান চন্দ্র সরকার, ইয়াসিন আলীরা তার থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। আসামিদের বাড়ি চন্দ্রিমা থানা এলাকায় হওয়ায় এনিয়ে চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ করেছিলাম। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। সর্বশেষ সোমবার বিধান ও ইয়াসিনের লোকজন সাপল, হপিস্টিক, হাতুড়ি, চাইনিজ কুড়াল, দা- হাসুয়া নিয়ে হামলা চালায়।

এসময় আমার তিন কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে নগরীর মতিহার থানা জানানো হয়েছে। এবিষয়ে মামলা করবো। মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন জানান, হাতাহাতির একটি ঘটনা ঘটেছে। এই বিষয়ে এক পক্ষ অভিযোগ করেছে। আরেক পক্ষ খায়রুল হোসেন থানায় এসেছিলেন। তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন