১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ৯নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে রাসেল জামানের পথসভা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ৯:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ৯নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে রাসেল জামানের পথসভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আগামী ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন। এই উপ-নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তাই টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক রাসেল জামান। গতকাল সোমবার বিকাল ৫ টায় দরগাপাড়া থেকে পথসভা শুরু হয়ে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লা প্রদক্ষিণ করে। এসময়ে সবার সামনে থেকে তিনি জনগনের উদ্দেশ্যে হাত নেরে শুভেচ্ছা বিনিময় করেন।

উৎসুক জনগণ বাড়ির ছাদ, বেলকুনি ও বাড়ির সামনে রাস্তায় এসে রাসেলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেইসাথে ভোট দিয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পথ সভায় শেষে রাসেল সাংবাদিক বলেন, নগরীর ৯ নম্বর ওয়ার্ডের নদীর ধার ঘেষে হওয়ায় জনগণের অনেক আসা যাওয়া হয়। বর্তমান মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নদীর ধারকে পর্যটন কেন্দ্রও হিসেবে গড়ে তুলেছেন। এই কাজকে আরো বেগবান করতে ও মেয়র মহোদয়ের সহযোগিতায় দুর্গা সংলগ্ন পদ্মার পার এলাকা আরো সুন্দর ও নান্দনিক করে গড়ে তুলতে চান তিনি।

রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড একটি ঐতিহ্যবাহী ওয়ার্ড। এখানে রয়েছে ঐতিহ্যবাহী শাহ্ মখদুম রূপস মাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও পর্যটন কেন্দ্র। তিনি এলাকার উন্নয়নে মাদক নিয়ন্ত্রন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখবেন বলে জানান তিনি। সেই সাথে জনগণের সুবিধার্থে রাস্তা সংস্কার ও সন্তানদের শিক্ষার উপর বেশী নজর দেবেন বলে জানান তিনি। তিনি জনগণের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন। উল্লেখ্য যে, রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা রেজাউন নবী দুদু ২৪ জুলাই কিডনি ও ক্যান্সারে রোগে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এই ওয়ার্ডটি কাউন্সিলর শূন্য হয়। শূণ্য এই পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন