শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তি : আজ মঙ্গলবার দুপুর ১২:০০ ঘটিকায় নগরীর অগ্রণী স্কুল এন্ড কলেজের রুয়েট চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা গেছে। আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামীলীগ, রাজশাহী মহানগর শাখার কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর যুবলীগ শাখার সভাপতি রমজান আলী এবং সভাটি সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু। উপরোক্ত কর্মসূচিতে রাজশাহী মহানগর শাখার সভাপতি রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চুর নির্দেশনায় দিনব্যাপী কর্মসূচিতে মহানগর যুবলীগের সকল নির্বাহী কমিটির সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ মহানগর এবং ওয়ার্ডের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো যাচ্ছে।
