১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁদপুরে কলকাতার কৌশানী

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ৭:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
চাঁদপুরে কলকাতার কৌশানী
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশের ছবিতে আরও একজন ভিনদেশি নায়িকা যুক্ত হচ্ছেন- এমনটাই জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। আর সে কারণেই সোমবার ঢাকার বিমানবন্দরে নেমেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তবে রাজধানীতে বেশিক্ষণ দেরি করেননি। ‘পিয়া রে’ নামের ছবির কাজে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ছবিটির প্রযোজক সেলিম খান সোমবার দুপুর ২টার সময় বলেন, ‘‘কীভাবে যেন অনেকেই জেনেছেন ‘পিয়া রে’ ছবির কাজ হবে পূবাইলে। কিন্তু এটার লোকেশন চাঁদপুর। তাই কৌশানী কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে সরাসরি চাঁদপুরে রওনা দিয়েছেন।’’

জানা যায়, মঙ্গলবার থেকে পুরোদমে শুটিং করবেন কলকাতার নায়িকা। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে। পূজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন