১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে হ্যান্ড স্টিচ শো রুমের উদ্বোধন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ৯:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে হ্যান্ড স্টিচ শো রুমের উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর অলকার মোড়ে হ্যান্ড স্টিচ (ঐধহফ ঝঃরঃপয) শো রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় ফিতা কেটে শো রুমটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে শো রুমটি পরিদর্শন করেন মেয়র। এরআগে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকরা।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, হ্যান্ড স্টিচ শো রুমের স্বত্ত্বাধিকারী মোঃ লিটন বিশ্বাস, এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন, ম্যানেজার মোঃ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন