আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়ারি আটক, অর্থ উদ্ধার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৮ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো আবু সাইদ(৫২), মোঃ লিটন(৩২), মোঃ রাসেল(৩২), মোঃ সোহেল রানা(২৮), মোঃ আলিফ হোসেন(২৭), শ্রী নেপাল চন্দ্র সাহা(২৭), মোঃ কাউসার(২২) ও মোঃ রাহুল ইসলাম মুন্না(১৯)। আরএমপি’র কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
