বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আলহাজ্ব দেলোয়ার হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। রোরবার সকাল সাড়ে ৭ টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন মাস্টারের বাড়ি আউচপাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া গ্রামে। আলহাজ্ব দেলোয়ার হোসেন মস্টার ইউএনও জাহাঙ্গীর আলম মামুনের পিতা। মৃত্যুকালে স্ত্রী, কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। আজ বিকেল ৫ টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব দেলোয়ার হোসেন মাস্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।
