১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্স’র সাথে চেম্বারের মতবিনিময় সভা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১, ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্স’র সাথে চেম্বারের মতবিনিময় সভা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : অপার সম্ভাবনাময় রাজশাহীতে প্রধানমন্ত্রীর আশ্বাসকৃত শিল্পাঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেয়ার প্রত্যয়ে শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্স এর সাথে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ৩ টায় চেম্বার ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহীর অর্থনৈতিক উন্নয়নে দ্রুত গতিতে শিল্পাঞ্চলের কার্যক্রমকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন শিল্পাঞ্চল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম। এ সময় তিনি ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের ভূমিকা ও কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেখানেই উৎপাদন জড়িত সেখানেই ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সহায়তা দিবে। রাজশাহীতে যদিও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ইউনিট এখনও স্থাপিত হয়নি তবে অদূর ভবিষ্যতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসকৃত ১০০টি শিল্পাঞ্চলের ১টি রাজশাহীতে হবে। আমি চাই রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বাংলাদেশ পুলিশকে সবসময় সহায়তা করে আসবে। এ সময় চেম্বার সভাপতি মনিরুজ্জামান বাংলাদেশ পুলিশকে সার্বক্ষনিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি প্রধান অতিথিকে চেম্বার পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জয়দেব ভদ্র, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মনিরুজ্জামান। সভায় উপস্থিত সিনিয়র সহ-সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু, পরিচালক শাহাদৎ হোসেন বাবু, সাদরুল ইসলাম, শেখ রেজাউর রহমান দুলাল, রিয়াজ আহমেদ খান, আব্দুল গাফফার, সুলতান মাহমুদ (সুমন), আসাদুজ্জামান রবি, এসএম আইয়ুব এবং সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার, সাবেক পরিচালক এম শরীফ। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী উইমেন চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন