১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ৬:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বিজ্ঞাপন

দুর্গাপুর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর কিছু দিন পরেই দেবী দুর্গা আসছেন মর্তলোকে। তার আগমনকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর দুর্গাপুরে প্রতিমা তৈরির কারিগররা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও কাঙ্খিত মূল্য পাচ্ছে না বলে জানায় কারিগরা। দুর্গাপুর (কেন্দ্রীয়) প্রতিমা তৈরির কারিগর গৌওর শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাত-দিন কাদামাটি দিয়ে একটু একটু করে নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা।

পূজা অনেকটা ঘনিয়ে আসায় তার মতো ব্যস্ত মৃৎশিল্পীরাও। শক্ত মাটি নরম করে দেবী দুর্গার সাথে গড়ে তুলছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর মূর্তি। এখন চলছে খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। এরপর প্রতিমাতে দেয়া হবে রং তুলির আঁচড়। এ বিষয়ে কারিগর গৌওর জানান, প্রতিমা তৈরির বাঁশ, খড়, মাটিসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি প্রতিমার মূল্য। আর্থিকভাবে লাভবান না হলেও পৈত্রিক পেশা ধরে রাখতে এ কাজ করে যাচ্ছেন কারিগররা। দুর্গাপুরে আসন্ন দুর্গা পূজার সব ধরনের প্রস্তুতির কাজ ঠিকভাবেই এগিয়ে চলছে।

এ বছরে দুর্গাপুর উপজেলায় মোট ১৯ টি পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে বলে জানিয়েছে দুর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ সরকার তিনি আরও বলেন করোনা ভাইরাস প্রাদূর্ভাবের জন্য স্বাস্থ্য বিধি মেনেয় মন্দিরের দুর্গাপূজা আয়োজন করা হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে পূজার কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানালেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। এদিকে প্রতিমা তৈরির কারিগরদের পাশাপাশি পূজায় সার্বিক নিরাপত্তা প্রদানের কথা জানালেন, দুর্গাপুর থানার ওসি হাশমত আলী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন