মোহনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোহনপুর প্রতিনিধি : মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দূর্গাপুর শাহপাড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরের দিকে। মোহনপুর থানা সুত্রে জানা যায়, দূর্গাপুর শাহপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আসাদুল্লাহ আল গালিব সিয়াম(৬) মায়ের সাথে বাড়ির পার্শ্বে পুকুরে গোসল করতে যায়। মায়ের অজান্তে পানিতে পড়ে ডুবে যায়। মা বাচ্চার পুকুরে খোজাখুজি করে মৃত দেহ উদ্ধার করে। এই ব্যাপারে মোহনপুর থানা একটি ইউডি মামলা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
