১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল করোনা আক্রান্ত

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ৬:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল করোনা আক্রান্ত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর বর্তমানে তিনি রাজশাহীস্থ নিজ বাড়িতে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা সেবা নিচ্ছেন। এর আগে অনিল কুমার সরকার গত ২০ সেপ্টেম্বর বাগমারার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের কাজে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের সাথে ঢাকায় গমন করেন। দুইদিন ঢাকায় অবস্থান করে তিনি বাগমারায় ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন।

গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করে অনিল সরকারের করোনা পজিটিভ ধরা পড়ে। দলীয় সূত্রে জানা যায়, অনিল সরকার করোনায় আক্রান্ত হওয়ার পর ডাক্তাররা তাকে হোম কোয়ারেন্টানে থাকার পরামর্শ দিয়েছেন। ডাক্তারের পরামর্শে তিনি রাজশাহীতে নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা সেবা নিচ্ছেন। করোনায় আক্রান্ত হওয়ার কারণে শনিবার ভবানীগঞ্জ নিউমার্কেটে অনুষ্ঠিত যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। তিনি এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন।

এদিকে অনিল কুমার সরকার করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর আশু রোগ মুক্তি কামনা করেছেন বাগমারার সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক সহ দলীয় নেতাকর্মীরা। একই ভাবে অনিল কুমার সরকারের আশু রোগমুক্তি কামনা করেছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান সহ পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সহ সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ। অপর দিকে বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে অনিল কুমার সরকারের আশু রোগমুক্তি কামনা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন