সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পর্দায় জবাব দিতে চান পরীমণি

Paris
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : পরীমণি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণেই আলোচনায় থাকেন তিনি। জেল থেকে জামিনে বের হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। শুক্রবার বিকেলে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে পরীমণি নিজের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে বলেন, সিনেমার পর্দায় জবাব দেওয়া হবে এসব বিষয়ে। এই সংবাদ সম্মেলনে গ্ল্যামারকন্যা পরীমণি এসেছেন ‘প্রীতিলতা’ হয়ে।

এতে তার ব্যক্তিগত আলাপের চেয়ে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার তথা পর্দার পরীমণি প্রসঙ্গেই বেশি আলোচনা হয়েছে। পরীমণি বলেন, দুই বছর ধরে ছবিটি নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। প্রীতিলতা চরিত্রটি একটি ঐতিহাসিক চরিত্র। এই চরিত্র ধারণ করা দুই দিনের ব্যাপার না। দীর্ঘ দুই বছর ধরে টিমের সঙ্গে কাজ করে চরিত্রটি ধারণ করেছি। মূলত প্রীতিলতা চলচ্চিত্রের মিট দ্য প্রেস ছিল এটি। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমণি। আলোচিত এ অভিনেত্রী বলেন, আমি চরিত্রের প্রয়োজনে নিজেকে যেভাবে প্রস্তুত করেছি, তা মুখে বলে বোঝানো সম্ভব নয়।

দর্শকরা ছবিটি দেখার পর তা উপলব্ধি করতে পারবেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে ছবির পরিচালক রাশিদ পলাশ ও গুণী অভিনেত্রী শম্পা রেজা, ছবিটির চিত্রনাট্যকার গোলাম রাব্বানীসহ টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে প্রীতিলতা ছবিটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এর মধ্যে ছবিটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে অক্টোবরে। সেসব পরিকল্পনা জানানোর জন্যই এ সংবাদ সম্মেলন বলে জানান সংশ্লিষ্টরা।


আরোও অন্যান্য খবর
Paris