১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগরীতে ৯ জুয়ারি আটক, তাস ও নগদ অর্থ উদ্ধার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ৪:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী মহানগরীতে ৯ জুয়ারি আটক, তাস ও নগদ অর্থ উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৯ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ ওয়াসিউল আলম সনেট(৩৯), মোঃ সোহাগ হোসেন মেরাজুল(২৫), মোঃ একেএম জোবায়ের(৫০), মোঃ রকি(৪০), মোঃ আব্দুল আহাদ ঝন্টু(৪৫), মোঃ হাসিবুল হাসান ডিউক(৪৮), মোঃ জাকির হোসেন(৪০),

মোঃ আরাফাত আলী(৩০) ও মোঃ স্বপন রানা(৩৩)। পুলিশ জানায়, গাপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি মোড়ে এলাকা হতে জুয়া খেলা অবস্থায় এই ৯ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন