১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আল-আকসা বিজয় টাওয়ারের শুভ উদ্বোধন উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আল-আকসা বিজয় টাওয়ারের শুভ উদ্বোধন উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড-এর আরও একটি সাফল্যগাঁথার শুভ সূচনা হলো। রাজশাহী মহানগরীর লক্ষীপুরে বিজয় টাওয়ার নির্মাণ কাজের শুভ উদ্বোধনের মধ্যদিয়ে আরেক ধাপ এগিয়ে গেলো রাজশাহীতে আবাসন নির্মাণকারী স্বনামধন্য প্রতিষ্ঠান আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। রাজশাহী মহানগরীতে আবাসনের চাহিদা মেটাতে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর-২০২১) বিকেলে বিজয় টাওয়ারের উদ্বোধন উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী।

মহান আল্লাহ তা’আলার নিকট শুকরিয়া আদায় করে প্রতিষ্ঠাটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী বলেন, আল্লাহর রহমতে এবং মানুষের ভালোবাসায় আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি আজ সকলের মন জয় করতে পেরেছে। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। তিনি আরও বলেন, এই বিজয় টাওয়ারে ১ থেকে ৫ তলা পর্যন্ত থাকছে কমার্শিয়াল এবং ৬ থেকে ১০ তলা পর্যন্ত থাকছে রিসিডেন্সিয়াল সুবিধা। কোয়ালিটি, কমিটমেন্ট ও নির্ধারিত সময়ের পূর্বেই প্রজেক্ট হস্তান্তর করে আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড আজ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে, আমাদের এই সাফল্য আমরা ধরে রাখতে চাই।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন