১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রতিবন্ধী জেসমিনকে হুইল চেয়ার দিলেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ৫:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রতিবন্ধী জেসমিনকে হুইল চেয়ার দিলেন রাসিক মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : শারীরিক প্রতিবন্ধী জেসমিন খাতুনকে হুইল চেয়ার দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে তাকে হুইল চেয়ার প্রদান করেন মেয়র। রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাশ করা জেসমিন খাতুন হুইল চেয়ার চেয়ের রাসিক মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, হুইল চেয়ারটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। মেয়র মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। এরআগেও মেয়র মহোদয় আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এ সময় রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন