তানোরে পানিতে ডুবে মৎস্যজীবী বৃদ্ধর মৃত্যু
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের বিল কুমারী বিলে মাছ ধরতে গিয়ে কুঠিপাড়া গ্রামের আহম্মাদ (৬৫) নামের নিখোঁজ হওয়া এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধ’র লাশ বিল কুমারী বিলে ভাসতে দেখে স্থানীয়রা তানোর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার সকালে কুঠিপাড়া গ্রামের মৎস্যজীবি বৃদ্ধ আহম্মদ একাই নৌকা নিয়ে বিল কুমারী বিলে মাছ ধরতে যায়। এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়। বেলা ২ টার পর থেকে গ্রামবাসীরা ওই বৃদ্ধ’র নৌকা কিনারে দেখে কেউ বুঝতে না পারায় গুরুত্ব দেননি। সময়মত ওই বৃদ্ধ বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন বৃদ্ধ কে খুজতে থাকেন।পরে খবর দেয়া হলে তানোর ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থল পরিদর্শন করলেও ডুবুরীদল না থাকায় বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ডুবুরী আসলে বিলের পানিতে খুজাখজি করা হবে জানিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করতে বলে ফিরে যান।
গ্রামের লোকজন বিলে নৌকা নিয়ে রাত সাড়ে ১০ টা পর্যন্ত বৃদ্ধকে খুজেও পাননি। রাজশাহী থেকে ডুবুরীদল আসার আগেই সকাল ১০ টার দিকে বিলে ভেসে উঠে ওই বৃদ্ধ’র লাশ। তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা।
