১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ৪:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় উপজেলা হল রুমে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ সময় ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন।

কৃষি সম্প্রসারন কর্মকর্তা এম এ মান্নান পরিচালনায় প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবীদ উপজেলা কৃষি অফিসার রহিমা খাতুন, বিশেষ অতিথী ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রোকুনুজ্জামান তালুকদার, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, সাধারন সম্পাদক আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন