মোহনপুরে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
মোহনপুর প্রতিনিধি : মোহনপুরে আইন শৃংখলা কমিটির সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইন শৃংখলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন ওসি তৈহিদুল ইসলাম, মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, এড. জাহিরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রশিদ,
অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেল। সভায় মাদক দ্রব্য নির্মুল করা, করোনা কালীন সময় স্বাস্থ্যবিধি মানা ও বাল্য বিবাহ বিষয়ে আলোচনা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
