নগরীর হাতেমখাঁ কবরস্থানে পিচ্ছিল স্ল্যাব আর রাস্তা ঝোঁপঝাড়ে পূর্ণ একাধিক স্থান
স্টাফ রিপোর্টার : একজন মুসলিমের জন্য মৃত্যুর পর শেষ ঠিকানা কবর। কেয়োমত পর্যন্ত ঐ পবিত্র কবরস্থানেই প্রতিটি মুসলমান ব্যক্তিকে চিরনিন্দ্রায় শায়িত থাকতে হবে। এটাই চিরসত্য। আর সেই কবরস্থানটিতে মরহুম বা মরহুমার লাশ খাঁটলাতে করে নিয়ে যাওয়া যদি হয় কিছুটা বিপদগামী তবে ভোগান্তি আর দুশ্চিন্তার কারণে পরিণত হয় বিষয়টি বলে মন্তব্য হাতেমখাঁ গোরস্থানে এক মৃতকে কবর দিতে আসা তার আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশিদের। গতকাল এমনই কিছু নাজেহাল আর বিপদগামীতার ঘটনা ঘটেছে নগরীর হাতেমখাঁ কবরস্থানে লাশ দাফনের পূর্ব মূহুর্তে।
নগরীর সাগড়পাড়া বল্লভগঞ্জ এলাকার বাসিন্দা মরহুম আতাউর রহমানের লাশ দরগাপাড়াস্থ শাহ্মখদুম রূপস (রঃ) দরগা শরীফের মসজিদে নামাজে জানানা সম্পন্ন করার পর কবর দেয়ার উদ্দেশ্যে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয়েছিল হাতেমখাঁ কবরস্থানে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই খাঁটলাটি প্লাস্টিকের সামিয়ানা দিয়ে ঢেঁকে কোন রকম গোরস্থানে নিয়ে যাওয়া হলেও নির্দিষ্ট স্থানে খাঁটলাটি নিতে অনেক বেগ পেতে হয়েছে খাঁটলা বহনকারীদেরকে। কবরস্থানের পশ্চিম পার্শ্বে যাবার জন্য প্রায় চার ফিঁট প্রশস্ত ড্রেনের উপর একটি মাত্র স্লাবের উপর দিয়ে যাওয়াটা অনেক কষ্টসাধ্য বিষয়ে পরিণত হয়েছিল। এর উপর ঝিরিঝিরি বৃষ্টির কারণে উক্ত স্লাবটি অত্যন্ত পিচ্ছিল হবার কারণে সেটির উপর দিয়ে একটি মরদেহ নিয়ে যাওয়ার কাজটি যেনো কষ্টকর আর ঝুঁকিপূর্ণ বিষয়ে পরিণত হয়েছিল।
সেখানে উপস্থিত অধিকাংশ ব্যক্তিরাই বিষয়টি নিয়ে নানারকম বিরূপ মন্তব্য করেন। কারণ, স্ল্যাপটি এতো বেশি পিচ্ছিল আর সংকীর্ণ ছিল যে, খাঁটলা নিয়ে চারজন ব্যক্তি ঐ স্ল্যাপের উপর দিয়ে ঐপার্শ্বে পাড় হওয়াটা অনেক ঝুঁকির্পর্ণ ও কষ্টকর ছিল। তবুও কোন রকম তারা লাশসহ খাঁটলাটি অতিক্রম করে খননকীত কবরে নিয়ে গিয়ে লাশ দাফনের কাজটি সম্পন্ন করেন। ষাটোর্ধ একাধিক ব্যক্তিসহ উজ্জল নামের একজন শিক্ষক এবিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, এই সরু আর পিচ্ছিল স্লাপের উপর দিয়ে ঝুঁকিহীনভাবে খাঁটলাসহ লাশ নিয়ে যাওয়া তো দূরের কথা পায়ে হেঁটে পার হতে হলেও পাঁ টিপে টিপে খুব সাবধানতাবলম্বন না করে উক্ত স্ল্যাব পার হতে গেলে পাঁ পিচ্ছলে ড্রেনে পড়ে যাবার সম্ভাবনা খুব বেশি। একই অবস্থা ঐ কবরস্থানের আরো বেশ কয়েকটি স্ল্যাবেরও।
ঐস্থানগুলোতে একটি স্ল্যাাবের পরিবর্তে দুটো করে স্ল্যাব দিলে ভোগান্তি ও ঝুঁকি দুটোই হ্রাস পেতো বলে মন্তব্য ভুক্তভোগিদের। গৌরস্থানের বিভিন্ন স্থানে ঘুড়ে আরো লক্ষ্য করা গেছে, নিয়মিত পরিস্কার না করার কারণে হালকা বৃষ্টিতেই গৌরস্থানের একাধিক রাস্তায় জমে থাকা শ্যাওলার কারণে রাস্তাগুলোও পিচ্ছিল আর ঝুঁকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে আছে। এছাড়াও গৌরস্থানের উত্তর-পশ্চিম দিকের একটি ড্রেনের একাংশ ভেঙ্গে সেখান দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়ে পড়ছে বিভিন্ন কবরের উপর। গৌরস্থানের বিভিন্ন স্থানে ছোটখাটো ঝোপঝাড়ে পরিপূর্ণ। রাত হলে অধিকাংশ ল্যাম্পপোস্টের লাইটগুলোও জ্বলেনা ঠিকমতো বলেও অভিযোগ স্থানীয়দের।
তারা আরো অভিযোগ করে বলেন, নিয়মিত তো দূরের কথা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বরত লোকজন বছরেও একবার আসেনা গৌরস্থান পরিদর্শনে। এছাড়াও ঐ গৌরস্থানের আরো একটি ভোগান্তির বিষয় হলো, লাশ দাফনের পর গোরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তিগণ কর্তৃক উক্ত মরহুম ব্যক্তির নামে একটি রশিদ দেবার কথা থাকলেও তৎক্ষনাৎ সে রশিদ হাতে পান না দাফন সম্পন্ন হওয়া ব্যক্তিরা। রশিদটির জন্য আবারো অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন। ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় থেকে ডেড সার্টিফিকেট পাবার জন্য উক্ত রশিদের গুরুত্ব অপরিসীম। সকলের সুবিধার্থে গৌরস্থানটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের একটু সুনজর দেবার জন্য বিশেষ অনুরোধ করেছেল ভুক্তভোগীসহ স্থানীয়রা।
