সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

উচ্ছ্বসিত পরীমনি

Paris
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি কি ক্রমেই প্রতিবাদী নায়িকায় পরিণত হচ্ছেন? থানা-পুশিল, মামলা অবশেষে তিনি এখন জামিনে মুক্ত। স্বাভাবিকভাবেই জীবনের ওপর দিয়ে বেশ ধকল গিয়েছে তার। তবে দমে যাওয়ার পাত্রী তিনি নন। বারবার এ কথার প্রমাণ দিয়েছেন। সম্প্রতি পরীমনি কাজে ফিরেছেন। দেখলে মনেই হবে না তার জীবনে ঝড় বয়ে গেছে। মনে হবে প্রাণবন্ত এক পরী উড়ছে! সোমবার সকালে ফেইসবুক পেইজে কিছু ছবি প্রকাশ করেন এই চিত্রনায়িকা। সেখানেও প্রাণচ্ছ্বল দেখা গেছে এই নায়িকাকে। লাল জামার সঙ্গে মিলিয়ে লাল জুতা পরেছেন পরীমনি। মাথার চুল দুভাগ করে ঝুটি করা। ছবিতে তাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে।

ছবিগুলো তিনি পোস্ট করেছেন ‘মাই সুইট হোম’ নামের অ্যালবামে। ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন: ‘ষড়াব ঃযব ষরভব ুড়ঁ ষরাব. ষরাব ঃযব ষরভব ুড়ঁ ষড়াব.’ যার বাংলা অর্থ: যে জীবন যাপন করছো তাকে ভালোবাসো। যে জীবন ভালোবাসো সেভাবে বাঁচো।’ পরীমনি সম্প্রতি ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার ডাবিং করেছেন। এর মধ্য দিয়ে কাজে ফিরেছেন তিনি। এ ছাড়া কয়েকদিন আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় চুক্তিবদ্ধন হন। এতে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে।


আরোও অন্যান্য খবর
Paris