১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাস্তা ঘেঁষে রাখা অপ্রয়োজনীয় ভারি বস্তুগুলোতে ঝুঁকি বাড়ছে

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ৯:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাস্তা ঘেঁষে রাখা অপ্রয়োজনীয় ভারি বস্তুগুলোতে ঝুঁকি বাড়ছে
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : চলমান রাস্তা ঘেঁষে যে কোন ভারি বস্তু থাকাটা চলমান কোন গাড়ির জন্য একধরণের বিপদ সংকেত। আর সেটি যদি হয় হালকা কোন গাড়ি তবে তো কথাই নেই। উক্ত ভারিবস্তুর সাথে সামান্য একটু ধাক্কায় ঘটতে পারে মাঝারি থেকে বড় কোন দুর্ঘটনা। এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। রাস্তা পার্শ্ববর্তী কোন ভবন, সীমানা প্রাচীর ভেঙ্গে ঐসকল অবব্যহৃত বড় বড় আকৃতির বস্তু রাস্তা ঘেষে মাসের পর মাস রেখে দেবার যৌতিক কোন কারণ খুজে পান না নগরীর সচেতন মহল। এমনই অযৌতিক আর ঝুঁকিপূর্ণ অবস্থা লক্ষ্য করা গেছে নগরীর জাদুঘর মোড় থেকে রাজশাহী সরকারি কলেজের রহমতুননেছা ছাত্রীনিবাসের গেট পর্যন্ত। দীর্ঘ দিন যাবৎ প্রায় দুইশ মিটার লম্বা রাস্তাটির অধিকাংশ স্থানে রাস্তা ঘেষে ফেলে রাখা হয়েছে ভারিবস্তু। যার কারণে সেখানে মাঝেমধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও বলে জানান সেখানের চা বিক্রেতারাসহ স্থানীয়রা।

উক্ত রাস্তাটির সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েও বন্ধ থাকার পর এই সমস্যা অদ্যাবতি রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ঠিকাদার কি কারণে ঐ ব্যস্ততম রাস্তা থেকে ঐসকল অব্যবহৃত ভারি বস্তুগুলো এখনো অপসারণ করেননি সে উত্তর জানানেই কারোই। রাস্তাটির অনেক স্থানেই ফেলে রাথা হয়েছে ঢাঁলাই করা কংক্রিটের বড় বড় ভঙ্গুর উপাদান। আবার কোথাওবা বিশালাকৃতির শিকড়সহ গাছের নিমাংশ। গাছের ঐ অংশটি রাত হলেই যেনো ভয়ঙ্কর কোন বিপদ সংকেত দিচ্ছে রাস্তায় চলাচলরত যানবাহন চালকদের। রাস্তা ঘেষে কোথাও কোথাও স্থান দখল করে রেখেছে রাস্তায় ব্যবহৃত বিভিন্ন ধরণের উপকরণ। কোথাওবা ভেঙ্গে ফেলা সীমানা প্রাচীরের বড় বড় অংশ। আবার কোথাওবা রাস্তা সম্প্রসারণের জন্য তুলে ফেলা রাস্তার একাংশ।

রাস্তায় ঐসকল অব্যহৃত বড় বড় ভারি বস্তু ফেলে রেখে একদিকে যেমন সৃষ্টি করা হয়েছে ঝুঁকি ও ভোগান্তি ঠিক অন্যদিকে, রাস্তাটিও কিছুটা সংকীর্ণ হয়েছে ঐসকল উপকরণ ফেঁলে রাখার জন্য। নাজিম নামের একজন রিক্সা চালক বলেন, কয়েক সপ্তাহ পূর্বে তিনি ঐ রাস্তা দিয়ে সাহেব বাজার যাচ্ছিলেন। পেছন থেকে একটি মাইক্রোবাস জোড় হর্ণ দেওয়ার সময় তিনি আচোমকা গাছের ঐ বড় শিকড়টির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। পায়ে আঘাত পেয়ে রক্তাক্তও হন তিনি। হাতেমখাঁ এলাকার বাসিন্দা ইমাম বলেন, ব্যস্ততম এই সড়কে রাস্তা ঘেঁষে অপ্রয়োজনীয় ভারি বস্তুগুলো যেনো ঝুঁকিরবাহক হিসেবেই চিহিৃত আমাদের কাছে। রাস্তাটি সম্প্রসারণের লক্ষ্যে কয়েখমাস পূর্বে কাজ শুরু হলেও উভয় পার্শ্বের কিছু অংশ মাটি খুরে খোয়া দিয়ে ভরাট করার পর পরেই আছে দীর্ঘদিন ধরে বলে জানান সেখানকার স্থানীয়রা। আর তখন থেকেই ঐসকল ভারি বস্তুগুলো রাস্তা ঘেষে ফেঁলে রাখা হয়েছে। বিষয়টি ভোগান্তিসহ ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য রাস্তায় চলাচলকারি গাড়ির চালকদের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন