১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় কৃষকলীগ নেতার মৃত্যুতে এমপি এনামুলে শোক প্রকাশ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ৯:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় কৃষকলীগ নেতার মৃত্যুতে এমপি এনামুলে শোক প্রকাশ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বাসুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক, সাবেক সেনাসার্জেট আক্কাস আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আক্কাস আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। গতকাল সোমবার সকাল ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। আক্কাস আলীর বাড়ি বাসুপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। আজ বিকেল সাড়ে ৪ টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মরহুম আক্কাস আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন