পুঠিয়ায় ৭ দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধা
পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় সেরজান বেওয়া (৯৩) নামের এক বৃদ্ধা এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সেরজান উপজেলার ভাড়রা গ্রামের মৃত নুর আলীর স্ত্রী। গত ১৩ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে হাঁটাহাটি করতে বের হন। পরবর্তীতে তিনি আর বাসায় ফিরে আসেননি। অনেক খোঁজাখোজি করে তাকে না পেয়ে তার ছেলে জিল্লুর রহমান পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানাগেছে, বার্ধক্যজনিত কারণে তার স্মরণশক্তি কমে গেছে। এছাড়াও তিনি কোন কিছু মনে রাখতে পারে না। নিখোঁজ হওয়ার সময় বৃদ্ধা সেরজানের পরনে সবুজ রঙের শাড়ি ছিলো। এব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই মহিলা নিঁখোজ হওয়ায় তার ছেলে থানায় একটি জিডি করেছে। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
