মোহনপুরে ইএএলজি প্রকল্পের সভা
মোহনপুর প্রতিনিধি : রাজশাহী মোহনপুর উপজেলার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) সহযোহিতায় মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন সমূহের অংশ গ্রহণে উপজেলা পর্যায়ে লাইন ডিপার্টমেন্টের সাথে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক রাজশাহীর শাহানা আখতার জাহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুর হাসান রাসেল, সানজীদা রহমান রিক্তা,আবাসিক মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম। সভায় ইউনিয়ন সমূহের অংশ গ্রহনে উপজেলা পর্যায়ে কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা কার্যকর পরিকল্পনা বাজেট প্রণয়ন এবং স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন করা। অনুষ্ঠান পরিচালনা করেন ইএএলডি প্রকল্প রাজশাহী ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) আবু হেনা মস্তফা কামাল।
