১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ৫:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক সংবাদ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজাউদ্দৌলা খান সুজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সুজাউদ্দৌলা খান সুজা এর জানাযার নামাজ গতকাল রবিবার বাদ যোহর সুলতানাবাদ জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এহসানুল্লাহ বাবু, সাধারণ সম্পাদক সওকত জাহিদুল ইসলাম প্রিন্স, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার শামিম, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকার সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন