১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়র লিটনের সাথে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ৪:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়র লিটনের সাথে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে নগর ভবনে মেয়রদপ্তর কক্ষে রাসিক মেয়রের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশাহ্ ও সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ হেলাল উদ্দীন।

সাক্ষাৎকালে যুবলীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, সহ-সম্পাদক মোঃ কামরুল হাসান লিংকন ও একেএম মুক্তাদির রহমান শিমুল সহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন