১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগরীতে ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ৪:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী মহানগরীতে ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৭৮ বোতল ফেন্সিডিলসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাজনগর হাঙ্গামী গ্রামের আমিরুলের মেয়ে মোছাঃ মিলিয়ারা বেগম (৩৫), শিয়ালমারা গ্রামের মোঃ দেলশাদের ছেলে মোঃ পলাশ (২২) ও মির্জাপুর মাদ্রাসাপাড়ার মৃত মোহর আলীর ছেলে মোঃ এরফান আলী (৭২)।

জানা গেছে, আরএমপি শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সরকারের নেতেৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামনান, এসআই মোঃ সোহেল রানা ও পুলিশের একটি টিম গতকাল শনিবার বেলা ৩.২৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার আমচত্বরে তানোর হতে রাজশাহী গামী একটি বাসে অভিযান পরিচালনা করে।

এসময় ৭৮ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক পাচার কারিকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃত আসামী এরফান আলীর বিরুদ্ধে এর আগেও দুইটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন