১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ৫:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনা বেগম (৩৩) নামের এক অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে টেলিভিশন দেখার জন্য বিদ্যুতের লাইনে প্লাগের সংযোগ দেয়ার সময় বিদ্যুতে ধরে ফেলে। পরে ঘরের মেছেতে ছিটকে পড়ে। এ সময় তার মুখ দিয়ে লালা ঝরতে থাকে। মিনা বেগমকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসার জন্য নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত ওই নারী যোগীপাড়া ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামের ভ্যান চালক খোরশেদ আলম। প্রতিদিনের ন্যায় সকালে ভ্যান নিয়ে ভাড়া মারতে বের হয়। পরে খবর পায় তার স্ত্রীকে বিদ্যুতে ধরেছে। খবর বাড়িতে ফিরেন খোরশেদ আলম। নিহত মিনা বেগমের একটি ছেলে সন্তান আছে। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, তার মৃত্যুর ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন