১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১, ৫:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত সহ নিয়মিত মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্ত্রী সাথী বেগমের (২৫) মৃত্যুর প্ররোচনায় মামলায় স্বামী ইউনুস আলী (৫৫) কে গ্রেপ্তার করা হয়। গত বৃস্পতিবার বিকেলে ইউনুস আলীর স্ত্রী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় নিহত সাথী বেগমের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করে।

ওই মামলায় ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম গ্রামের মৃত মেহের আলীর ছেলে। অপরদিকে ওয়ারেন্টভুক্ত আসামী আশরাফুল ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গোপালপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আশরাফুল ইসলামকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, গতকাল শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন