রাজশাহী নগরভবনের সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরভবনের সামনের সড়কে গুরুতর আহত হয়ে পড়েছিলেন এক ব্যক্তি। তার বয়স প্রায় ৬৫ বছর। গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফোন দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের শবাগারে রাখা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুর রউফ জানান, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে হালকা খয়েরি রঙের শার্ট ও চেক লুঙ্গি ছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, নিহতের লাশ শবাগারে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
