বাগমারায় বীর মুক্তিযোদ্ধা কিয়ামতুল্লাহ্’র দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার ঝিকড়া ইউনিয়নের ঝিকড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কিয়ামতুল্লাহ্ (ভরি) ৬৫ শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকাল চারটায় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম কিয়ামতুল্লাহ্কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা কিয়ামতুল্লাহ্র রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা সহকারি কমিশনার মাহমুদ হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা কিয়ামতুল্লাহ্র মৃত্যুতে শোক জানিয়েছেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
