১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএমডিএ’র গৃহ নির্মাণ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএমডিএ’র গৃহ নির্মাণ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান (সাবেক সংসদ সদস্য) কর্তৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীগনের দীর্ঘদিনের আকাঙ্খিত গৃহ নির্মাণ ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। চেক বিতরণের মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ।

এখানে উল্লেখ্য যে, বিএমডিএ‘র চেয়ারম্যান বেগম আখতার জাহান দায়িত্ব নেয়ার পর গৃহ নির্মাণ ঋণ তহবিল ২০ কোটি থেকে ৫০ কোটি টাকায় উন্নীত করেন। বর্ধিত অংশ থেকে প্রথম বছরেই ১৪২ জন ঋণ সুবিধা পান। এই গৃহ নির্মাণ ঋণ কার্যক্রম উদ্বোধন করায় উপস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তা/ কর্মচারীর পক্ষ থেকে চেয়ারম্যান বেগম আখতার জাহান-কে আন্তরিকভাবে অভিনন্দন জানান এবং তাঁর সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন