১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী বিভাগীয় ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ৪:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী বিভাগীয় ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : পণ্যপরিবহন মালিক ও শ্রমিকদের ১৫ দফা দাবি আদায়ের জন্য ৭২ ঘন্টার কর্মবিরতি পালনের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গাস্থ রাজশাহী ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, পণ্যপরিবহন মালিক শ্রমিকরা সব সময় নিষ্পেষিত। পুলিশ-প্রশাসনের দ্বারা মালিক-শ্রমিকরা প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে। তাদের চাঁদাবাজি সীমা ছাড়িয়েছে। এটা আর মেনে নেয়া হবে না। পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের অধিকার রক্ষার ১৫ দফা দাবির বাস্তবায়নে আগামী ২১ সেপ্টেম্বর ভোর ৬ টা থেকে থেকে ২৪ সেপ্টেম্বর ৬ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।

এই কর্মবিরতিকে সামনে রেখে ১৯ সেপ্টেম্বর থেকে সকল পণ্যপরিবহণ শ্রমিকদের মাঠে থাকার আহ্বান জানান বক্তারা। ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শামসুর রহমান খান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মুকবুল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ। সঞ্চালনা করেন, রাজশাহী জেলা ট্রাক মালিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবলুল ইসলাম। এই প্রতিনিধি সভায় রাজশাহী বিভাগের অন্তর্গত জেলাগুলোর মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন