১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দ্বিতীয় দফার প্রণোদনার ঋণ বিতরণে রাকাব ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ৪:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দ্বিতীয় দফার প্রণোদনার ঋণ বিতরণে রাকাব ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ১৬ সেপ্টেম্বর দুপুরে ঢাকার পর্যটন ভবনস্থ শৈলপ্রপাত মিলনায়তনে প্রধানমন্ত্রী কর্তৃক সিএমএসএমই খাতের জন্য ঘোষিত দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউণ্ডেশনের অনুকূলে বরাদ্দকৃত ২০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এসএমই ফাউণ্ডেশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরের পর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং এসএমই ফাউণ্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম,এ মান্নান এমপি, মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়; কামাল আহমেদ মজুমদার এমপি, প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়; জুনাইদ আহমেদ পলক এমপি, প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাকিয়া সুলতানা, সচিব, শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএমই ফাউণ্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন