১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে শহীদ জামিল ব্রিগেড’র সমাবেশ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ৮:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে শহীদ জামিল ব্রিগেড’র সমাবেশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : করোনার ভারতীয় ধরনে যখন টালমাটাল রাজশাহী, তখন মানুষের পাশে দাঁড়াতে আত্মপ্রকাশ করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নাম দেওয়া হয় ‘শহীদ জামিল ব্রিগেড’। সংগঠনটি তাদের সেবামূলক কর্মকাণ্ডের ১০১তম দিন অতিক্রম করেছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে ‘ব্রিগেড সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নিয়ন্ত্রিত এই ব্রিগেডের সদস্যরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

করোনাকালে তিনি এই সংগঠনের ভূমিকার প্রশংসা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পটির সভাপতি লিয়াকত আলী লিকু। জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রমানিক দেবুর পরিচালনায় বক্তব্য দেন- শহীদ রাসেল বিগ্রেড, ঢাকার প্রধান সমন্বয়ক সাদাকাত হোসেন বাবুল, নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক ও জামিল ফাউন্ডেশনের সভাপতি আরিফুল হক কুমার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন