১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে অচ্ছল পরিবারের মাঝে গাভী বিতরণ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে অচ্ছল পরিবারের মাঝে গাভী বিতরণ
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে অচ্ছল পরিবারের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা মোহনপুর ইউনিয়ন পরিষদে ফুড ফর হাঙ্গেরী উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে বুঝিপর্ণ বালিকাদের পরিবারের আয়বৃদ্ধির লক্ষ্যে ২৫টি গাভী গরু বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,

উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,সিনিয়র সহকারী পুলিশ(গোদাগাড়ী সার্কেল) আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, ফুড ফর হাঙ্গেরী গোদাগাড়ী এরিয়া ম্যানেজার তুষার লিও প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন