১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক সংবাদ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ৭:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক সংবাদ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক পরিচালক (বিআইটি, রাজশাহী) এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক জি এম হাবিবুল্লাহ গত ১৩ সেপ্টেম্বর সকাল ৬ টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। সাবেক পরিচালক (বিআইটি, রাজশাহী) এর অধ্যাপক জি এম হাবিবুল্লাহ এর মৃত্যুতে রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সেখ গভীর শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

রুয়েট ভিসি বলেন, “ অধ্যাপক জি এম হাবিবুল্লাহ ছিলেন বিনয়ী ,স্বল্পভাষী, সহজ-সরল, ধর্মপরায়ন ও নিবেদিতপ্রাণ শিক্ষক যার কৃতিত্ব তিনি রেখে গেছেন তাঁর প্রশাসনিক ও পেশাগত ক্রিয়াকর্মে। তাঁর মৃত্যুতে আমরা একজন সুযোগ্য শিক্ষককে হারালাম, জাতি হারালো একজন দক্ষ প্রকৌশল শিক্ষাবিদকে।” মরহুমের জানাজা ১৩ সেপ্টেম্বও রাত ৮:৩০ টায় রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে রুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজশাহীর দেবিশিংপাড়াস্থ পারিবারিক গোরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও প্রিয় শিক্ষার্থীদের রেখে গেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন