১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীর অপহৃত কলেজছাত্রী তানোরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ৭:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীর অপহৃত কলেজছাত্রী তানোরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় হতে অপহরণের ২ দিন পর কলেজ ছাত্রীকে রাজশাহী জেলার তানোর এলাকা থেকে উদ্ধার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহারণকারী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ হামিম হোসেন নিলয় (২২)। পুলিশ সূত্রে জানা যায়, কলেজ ছাত্রী কোচিং ও প্রাইভেটে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে হামিম হোসেন নিলয় উত্ত্যক্ত ও বিয়ের প্রলোভন দিয়ে আসছে।

বিষয়টি নিলয়ের পরিবারকে জানালে তারা এ বিষয়ে তমন গুরুত্বদেয় না। এরপর গত ১২ সেপ্টেম্বর ভোর ৬.৩০ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় হতে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় কলেজ ছাত্রীর বাবা কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন।

মামলা রুজুর পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে দ্রুত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। পুলিশ কমিশনারের নির্দেশে কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরীর তত্বাবধানে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারে অভিযানে নামে।

পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর ২০২১ সকাল ৮.৩০ টায় অফিসার ইনচার্জ কাশিয়াডাঙ্গা থানা এসএম মাসুদ পারভেজের অধিনে এসআই মোঃ তাজ উদ্দিন সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে রাজশাহী জেলার তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হামিম হোসেন নিলয়কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন