সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বিয়ের পরই স্বামীকে নিয়ে গ্রামের বাড়ী রাজশাহীতে চিত্রনায়িকা মাহি

Paris
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

আরা ডেস্ক : বিয়ের পরই স্বামীকে নিয়ে রাজশাহী চলে এসেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ভোরবেলা সড়কপথে গ্রামের বাড়ি তানোরের মুন্ডুমালায় পৌঁছান এই ঢাকাই তারকা। নিজের মতো করে সময় কাটাতে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন- জানালেন মাহি। ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি-কামরুজ্জামান সরকার। বিয়ের পর রাজশাহী যাওয়ার কারণ জানতে চাইলে মাহি বললেন, ‘পরিবার, আত্মীয়স্বজন-সবাইকে সময় দিতেই এসেছি। আমাদের বিয়ে হয়েছে ঢাকায়। আজ ভোরে রাজশাহীতে এসেছি।’

মাহির স্বামী কামরুজ্জামান সরকার গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তাঁর সঙ্গে পরিচয় কীভাবে জানতে চাইলে মাহি বললেন, ‘৮ থেকে ৯ বছর আগে আমার এক স্কুল ফ্রেন্ডের হাজবেন্ডের মাধ্যমে একটি ঘরোয়া অনুষ্ঠানে পরিচয়। পরিচয়ের পর থেকেই আমরা বন্ধু। ব্যস্ততার কারণে সেভাবে কথা হতো না। বন্ধুদের বিয়ে, হঠাৎ বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করতে গিয়ে দেখা হতো। কথা হতো। এভাবেই চলছিল। কিন্তু খুব একটা দেখা হতো না। রিসেন্টলি একটি গেট টুগেদারের সময় আমাদের আবার দেখা হয়। তখন থেকেই কিছুটা নিয়মিত কথা বলা হতো।’

২০১৬ সালের ২৪ মে সিলেটের মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। পাঁচ বছর পর গত মে মাসে মাহিয়া মাহি নিজেই ফেসবুকে তাঁর বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছিলেন। বিচ্ছেদের পর থেকে এই অভিনেত্রীর বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শুরু হয় গুঞ্জন। জুনের এক রাতে হঠাৎ করেই মাহি তাঁর ফেসবুকে লেখেন, ‘ওয়েল, আই ক্যান ফিল ইউ ইন সংস, মুভিজ অ্যান্ড এভরিহয়ার।’ এরপর থেকে ধারাবাহিকভাবে ফেসবুকে রোমান্টিক স্ট্যাটাস পোস্ট করতে থাকেন মাহি। অবশেষে মাহি ঘোষণা দেন, ১৩ সেপ্টেম্বর তিনি ভক্ত ও দর্শককে সারপ্রাইজ দেবেন। সে কথা রাখলেন এই অভিনেত্রী।


আরোও অন্যান্য খবর
Paris