সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ফের উষ্ণতা ছড়াচ্ছেন সারা

Paris
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : সাইফ আলী খানের কন্যা বলিউড অভিনেত্রী সারা আলী খান। কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও সুযোগ পেলেই ঘুরে বেড়ান বিভিন্ন স্থান। এবার বন্ধুদের নিয়ে অবকাশ যাপনের জন্য মালদ্বীপে উড়ে গেছেন এই অভিনেত্রী। সোমবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে বেশ কটি ছবি শেয়ার করেছেন সারা আলী খান। একটি ছবিতে দেখা যায়, সারা আলী খানের পরনে কমলা ও গোলাপী রঙের বিকিনি। সৈকতে একটি দোলনায় বসে পোজ দিয়েছেন তিনি। অন্য ছবিতে দেখা যায়, বিকিনি পরে সৈকতের একটি নারকেল গাছে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন তিনি।

আর এসব ছবির ক্যাপশনে সারা আলী খান লিখেছেনÑ‘শুধু হৃদয় থেকে তুমি আকাশ ছুতে পারো।’ দুদিন আগে সারা আলী খান তার ইনস্টাগ্রামে আরো কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, সৈকতের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার হাতে পুতির ব্রেসলেট ও একই রঙের আংটি। যা তার লুকে অন্যমাত্রা যোগ করেছে। বর্তমানে সারার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘আতরাঙ্গি রে’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে তাকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি নাম্বার ১’। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এটি।


আরোও অন্যান্য খবর
Paris