বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এক শোক বার্তায় মেয়র লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে মঙ্গলবার বাদজোহর টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
