১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবার আসলাম হত্যার রহস্য উদঘাটন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ৭:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবার আসলাম হত্যার রহস্য উদঘাটন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আরএমপি পবা থানার চেষ্টায় আট মাস আগে ঘটে যাওয়া আসলাম আলী (৩২) হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়েছে। পরকীয়ার জেরে এই হত্যাকান্ড ঘটেছে বলে পবা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হত্যাকান্ডের সাথে জড়িত দুইজন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এরা হলেন, নিহত আসলাম আলীর স্ত্রী শাবানা বেগম ওরফে সুমি (২২) ও তার প্রেমিক মোস্তাকিম আলী (৩০)। এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামী শাবানা বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দী প্রদান করে। বর্তমানে আসামী শাবানা ও মোস্তাকিম জেল হাজতে আছে।

অপর আসামী জনি পলাতক। তাকে গ্রেপ্তারে চেষ্টা অব্যহত আছে। এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারী পবা থানাধীন দাদপুর গ্রামের উত্তর বিল নামক স্থানে ছুটবিল পুকুর পাড়ে জনৈক নজরুল ইসলামের রসুন চাষের জমির পশ্চিম দক্ষিন কর্নারে একজন পুরুষের মৃতদেহ পাওয়া যায়। যার পরনে ছিল ফিরোজা রংয়ের ট্রাউজার ও পেস্ট রংয়ের জার্সি গেঞ্জি। মৃত ব্যক্তি বড়গাছী স্কুলপাড়ার মৃত মুনসুর আলীর ছেলে আসলাম আলী(৩২)। মৃতের চাচাতো ভাই তালগাছি গ্রামের শামসুল হকের ছেলে শহিদুল ইসলাম রঞ্জু মরদেহ সনাক্ত করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি সংবাদদাতা ফারুক আলী অজ্ঞাতনামা আসামী করে পবা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরবর্তীতে তদন্তকালীন সময়ে ৩০ জুলাই মৃতের সুরতহাল রিপোর্ট, ভিসেরা রিপোর্ট এবং ময়নাতদন্তের মতামত অনুযায়ী কে বা কাহারা মৃত আসলাম আলীকে শ্বাসরোধ করে মৃত্যু ঘটিয়েছে বলে জানতে পারেন। যা একটি পরিকল্পিত হত্যাকান্ড। প্রেক্ষিতে ৩ আগষ্ট হত্যা মামলা রুজু করা হয়।

এরপর উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশনায় শাহমখদুম জোনের এডিসি নুর আলম, সহকারী পুলিশ কমিশনার (পিওএম) সুকুমার মোহন্ত, পবা থানা ওসি সিরাজুম মনির, ইন্সপেক্টর তদন্ত বানী ইসরাইল, মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম তথ্য প্রযুক্তিগত সহযোগিতায় তিনজন আসামী সনাক্ত করা হয়। এদের মধ্যে একজন হলেন মৃত আসলামের দ্বিতীয় স্ত্রী শাবানা বেগম ওরফে সুমি। ব্যাপক জিজ্ঞাসাবাদে শাবানা বেগম ওরফে সুমি হত্যাকান্ডের বিষয়ে স্বীকার করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন