১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ৭:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী পুঠিয়া থানাধীন বানেশ^র খুটিপাড়া গ্রামস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, (ক) ইয়াবা ট্যাবলেট- ৩৭৫ পিস, যার আনুমানিক মুল্য ১,১২,৫০০/- (এক লক্ষ বার হাজার পাঁচশত) টাকা, (খ) মোবাইল- ০১ টি (গ) সিমকার্ড- ০১ টিসহ আসামী ১। মোঃ কাউসার আলী (৩০), পিতা- মোঃ ফারুক, সাং- বানেশ^র খুটিপাড়া, থানা- পুঁঠিয়া, জেলা- রাজশাহীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করছে। উপরোক্ত ঘটনায় রাজশাহী পুঁঠিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন