পবায় ৫ জন জুয়াড়ীকে আটক
স্টাফ রিপার্টার : গত সোমবার গভীর রাতে পবা থানাধীন কাপাসমুল এলাকা থেকে ৫জন পেশাদার জুয়াড়ীকে আটক করে। সেই সময় তাদের নিকট থেকে ৪ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গোপন সূত্রে ভিত্তিতে আরএমপি পবা থানায় অফিসার ইনচার্জ এর নির্দেশে পবা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন হাট রামচন্দ্রপুর কাপাসমুল এলাকার মো. আবু কালাম(৪৫) এর পেয়ারা ও আমড়া বাগানের মধ্য ৫ জন জুয়ারুকে আটক করে।
প্রেফতারকৃত আসামীরা হলেন, শিরোলিয়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে মো. শহিদ (৩৭), কাপাসমুল এলাকার মুক্তার আলীর ছেলে মো. টুটুল হোসেন সাগর(২৭), রমজান আলীর ছেলে মো. রাজু আলী(২২), মৃত আব্দুর রহিম এর ছেলে মো. শফিকুল ইসলাম(৪০), মজের মন্ডল এর ছেলে মো. বেলাল হোসেন(৪৫)। পবা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির জানান, আসামীগন প্রকাশ্যে বাগানের মধ্যে জুয়া খেলায় জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারায় মামলা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কোর্টে চালান করা হয়েছে।
