১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হাসান আজিজুল হককে দেখতে গেলেন এমপি বাদশা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ৮:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
হাসান আজিজুল হককে দেখতে গেলেন এমপি বাদশা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ১৯ দিনের চিকিৎসা শেষে শঙ্কামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বাংলার শক্তিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। গত ৯ সেপ্টেম্বর বিকাল সোয়া ৫টার দিকে হাসান আজিজুল হককে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তার রাজশাহীর বাসায় নেওয়া হয়। এদিকে গতকাল সোমবার দুপুরে হাসান আজিজুল হককে দেখতে তার রাজশাহীর বাসায় গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এসময় তিনি তার পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ আগস্ট হাসান আজিজুল হককে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে হৃদযন্ত্রের সমস্যার বাইরেও ফুসফুসে সংক্রমণ, ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতাসহ নানা সমস্যা ধরা পড়ে।

পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। এই হাসপাতালে আনার পরদিন ২২ আগস্ট বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাতকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই মেডিকেল বোর্ডের অধীনেই তার চিকিৎসা চলে। হাসান আজিজুল হকের ছেলে ইমতিয়াজ হাসান জানিয়েছেন, তার বাবা বাড়িতে ভালোই আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন