১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পৃথক মামলায় ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ৮:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পৃথক মামলায় ৫ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে হেরোইন, গাঁজা, চোলাইমদ ও ওয়ারেন্ট ভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার দুপুর ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত রোববার সন্ধ্যার পর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নরদাশ ইউনিয়নের মাদিলা মনোপাড়া গ্রামের আব্দুল হামেদের ছেলে বাবুল হোসেন (২০)। তার নিকট থেকে ৬ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। তাহেরপুর পেঁয়াজ হাটা থেকে ৫০ গ্রাম গাঁজা মৃত মুকুলের ছেলে মহব্বত আলী (১৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সেই সাথে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লা থেকে বাবু লালের ছেলে নিশিত (২৮) কে গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। অপরদিকে নিয়মিত মামলার আসামী এবাদত হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত এবাদত চানপাড়া মহল্লার রজব আলীর ছেলে। এছাড়াও উপজেলার মোহনগঞ্জ গ্রাম থেকে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী জয়নাল শার ছেলে নিক্সন শাহ (৪৫) কে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সহ পৃথক মামলা গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন