১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ৮:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে মাছের পোনা অবমুক্তকরণ
বিজ্ঞাপন

মোহনপুর প্রতিনিধি : মোহনপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২১ -২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে বিল মেইল বিলে সহ উপজেলার ৬ টি জলাশয়ে ২৬১ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, উপ পরিচালক মৎস পরিদর্শক ও মান নিয়ন্ত্রক ড মুহম্মদ নিয়াজ উদ্দিন,

জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা, সহকারী পরিচালক আরিফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, ইউপি সদস্য আশরাফ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী মৎস্য কর্মকর্তা তারিক মাসুম রেজা, ক্ষেত্র সহকারী ইয়াসিন আলী, তারিকুল হক,খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন